More

    তেমুহনী সমাজকল্যাণ পাঠাগারের আয়োজনে ভাষা শহিদদের স্মরণে কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতা

    অবশ্যই পরুন

    তেমুহনী প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তেমুহনী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন তেমুহনী সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব মোস্তাফিজুর রহমান মিশুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক জনাব তহিদুজ্জামান খালেদ। এসময় বক্তারা মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের মাতৃভাষা চর্চায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

    প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা নিয়ে আবেগঘন কবিতা ও বক্তব্য উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sulfato de Zinco e Péptidos no Culturismo: Benefícios e Aplicações

    Introdução O mundo do culturismo busca constantemente novas formas de maximizar o desempenho, a recuperação e o crescimento muscular. Nesse...