More

    বেতাগীতে ভিবিডির আয়োজনে তারুণ্যের প্রাণে অমর একুশ

    অবশ্যই পরুন

    মো: সৌরব বেতাগী বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘তারুণ্যের মনে অমর একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরগুনা জেলা শাখা। দিনব্যাপী আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তরুণদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসাশন বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিবিডি বরিশাল বিভাগের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং ভিবিডি বরগুনা জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না। বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়; এটি আত্মমর্যাদা, অধিকার ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। তারা তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস গভীরভাবে জানার এবং তা ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল মীর, নিখিল চন্দ্র শীল, তাওহীদ হোসেন খান, সৌরভ জোমাদ্দার, বিন্তী, আদনিন নুজাত, আমির হোসেন, আনিসা, তানিসা এবং ভিবিডির অন্যান্য সদস্যরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে সৃজনশীলভাবে উপস্থাপন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারুণ্যকে সম্পৃক্ত করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...