More

    পটুয়াখালীতে ৩৫০ কোটি টাকার তরমুজ বাণিজ্যের সম্ভাবনা

    অবশ্যই পরুন

    নদী ও সাগরবেষ্টিত পটুয়াখালী জেলায় চরাঞ্চল বেশি। জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবারও তরমুজ চাষ করা হয়েছে। এখন এই তরমুজ উত্পাদন নিয়ে ক্ষেতে চাষিদের ব্যস্ততা দেখার মতো। কারণ রমজানের প্রথম সপ্তাহে তাঁরা বাজারে তরমুজ তুলতে চাইছেন। আরো কিছু স্থানের মতো তেঁতুলিয়া নদীর বুক ফুঁড়ে জেগে ওঠা বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষেতে তরমুজ চাষে চাষিদের ব্যস্ততা চোখে পড়েছে।

    গত বুধবার ট্রলারযোগে এ ইউনিয়নে যাওয়ার আগেই চোখে পড়ে কালাইয়া ইউনিয়নের চরশৌলায় তরমুজ চাষিদের শত ব্যস্ততা। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, শুধু পটুয়াখালীতে ৩৫০ কোটি টাকার তরমুজ বাণিজ্য হবে এবার। কালাইয়ার চাষি এম এ হান্নান জানান, তরমুজ আবাদ এখন লাভজনক। তাই গত বছর থেকে তিনি তরমুজ আবাদ করে আসছেন। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিশেষ করে শিলাবৃষ্টি বা ঝড়-তুফান না হলে তরমুজ চাষে লোকসানের কোনো সুযোগ নেই।

    চন্দ্রদ্বীপ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সেখানে অধিকাংশ জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। চন্দ্রদ্বীপের চাষি মো. শাহীন মৃধা বলেন, ‘আমি ৩০ একর জমিতে তরমুজ চাষ করেছি। ফলন ভালো হয়েছে বলে আশা করি, রমজানের দ্বিতীয় সপ্তাহে ফল বিক্রি করতে পারব।’ অধিকাংশ চাষির ক্ষেতেই তরমুজের আবাদ করা হয়েছে।

    চাাষ আব্দুল জব্বার আকন বলেন, ‘একটু বেশি লাভের আশায় অধিকাংশ চাষি এবার তরমুজ চাষ করেছেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নে প্রায় ২০ হাজার একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে।’ জেলার শুধু বাউফল উপজেলার চরাঞ্চলেই নয়, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা, কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলার চরাঞ্চলে এ বছর তরমুজের আবাদ করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় তরমুজের আবাদ করা হয়েছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এ বছর তরমুজের উত্পাদন, পরিবহন ও বীজের খরচসহ সংশ্লিষ্ট কর্মযজ্ঞ ঘিরে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বাণিজ্য হবে পটুয়াখালীতে। এর মধ্যে শুধু উত্পাদিত তরমুজই বিক্রি হবে প্রায় ২০০ কোটি টাকার। গত বছর জেলায় ২৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছিল। এ বছর আবাদ করা হচ্ছে ৩৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে।

    পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম বলেন, পটুয়াখালীতে চলতি বছর গত বছরের তুলনায় তরমুজ চাষের পরিমাণ বেড়েছে। এ বছর জেলায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আমরা ধারণা করছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালন

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয়...