More

    পটুয়াখালীতে ছাত্রদল নেতা বহিষ্কার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে ছাত্রদল নেতা বহিষ্কার সুদের টাকা কেন্দ্র করে হাসপাতালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিয়াম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    জানা যায়, সাম্প্রতিক সময়ে সুদের টাকা-সংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...