More

    ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি কুকুর ছানা রেখে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছানাসহ ওই কুকুরটি সন্তানের মতো লালন পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামে এক গৃহীনি।

    তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করতেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশি নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। এ বিষয়ে জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

    এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
    কলাপাড়া উপজেলা প্রানীসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, একটি অবুঝ প্রানীকে পিটিয়ে মারা আইনত দন্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por 1win sorprende por su sencillez incluso para los más novatos

    La simplicidad en la navegación de 1win facilita el acceso incluso para quienes recién comienzan, ofreciendo una interfaz clara que invita a explorar sin complicaciones ni distracciones.