More

    পটুয়াখালী-৪ এমপির হুঁশিয়ারি: মাদককারবারে জড়িতদের রেহাই নেই

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন,মাদক গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে। কলাপাড়ায় এই মুহূর্তে একটি মারাত্মক সমস্যা মাদক। তাই কলাপাড়া ও মহিপুর থানার ওসিদের চোখ বন্ধ করে মাদককারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

    তিনি বলেন, মাদক কারবারীদের পক্ষে কোন তদবির নেই। এরসাথে বিএনপির কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না বলে জানান।

    কলাপাড়া উপজেলা পর্যায়ের সরকার কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।

    বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জামায়াত ইসলামি কলাপাড়া উপজেলা আমির মাওলানা আবদুল কাইউম,

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া উপজেলা গনঅধিকার পরিষদের অহবায়ক অধ্যক্ষ আঃ সালাম হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, চেয়ারম্যান পরিষদের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.