More

    জুনিয়র বৃত্তি পরীক্ষায় গলাচিপার দুই বিদ্যালয়ের দাপুটে সাফল্য

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুইটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান—গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ এ উপজেলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

    ২০২৫ সালের গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর বিদ্যালয় থেকে মোট ১৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়াও ২৯ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। সামগ্রিক ফলাফলে বিদ্যালয়টির সাফল্য অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অপরদিকে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে ০৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৬ জন শিক্ষার্থী।

    এই কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয় দুটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নিষ্ঠা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

    বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সুনাম অক্ষুণ্ণ রাখবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...