More

    পটুয়াখালীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমান গং প্রতিপক্ষের পাঁচজনকে কুপিয়ে আহত করেন।

    আহতরা হলেন— সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫)। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাফিয়া বেগম ও নজরুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিনজন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

    দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন জানান, এ ঘটনায় সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। এক নম্বর আসামি ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...