More

    কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টায় দিকে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিকায় সালমা ও নাসিরের খাবার হোটেল, বেল্লাল ও রেজাউলের কাপড়ের দোকান, মিলনের মুদি মনোহরী দোকান, শহীদের ঝিনুকের দোকান, মিলনের জেনারেটরের দোকান ও আসলামের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    oplus_2

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা প্রেচষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। খাবার হোটেলের মালিক সালমা বলেন, প্রথম যখন আগুনে সূত্রপাত হয় তখন যদি কাছাকাছি পানি থাকতো অথবা আমাদের এলাকায় ফায়ার সার্ভিস থাকতো তাহলে আমাদের এত বড় সর্বনাশ হতো না।

    ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেও পানির কারণে আগুন নিভাতে অনেক কষ্ট হয়েছে। একেবারে সৈকত থেকে তাদের পানি আনতে হয়েছে।আগুনে আমার শেষ সম্বল টুকু হারিয়ে ফেললাম। এখন কি করবো সেটাই ভেবে পাচ্ছিনা। চা দোকানী আসলাম হোসেন বলেন, চায়ের দোকান দিয়েই জীবিকা নির্বাহ করতাম। কিন্তু আজ সব ধুলোয় মিশে গেল। এখন আমি সর্বহারা।

    সামনে ঈদ কীভাবে জীবন কাটবে সেটাই ভেবে পাচ্ছি না। কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল আটটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...