More

    কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত,দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সফিক খান হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

    প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের কথা জানা গেছে। শফিক খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

    বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    উল্লেখ্য মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Instead, towards the full feel, just obtain the application and you will proceed with the tips

    A few of the more popular titles were Deuces Wild, Joker Casino poker and you can Jacks or Most...