More

    বরগুনায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

    সভায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, মৎস্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার খাল ও নদীনালা খনন ও পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এ সময় জেলার বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একাধিক প্রস্তাব গ্রহণ করা হয়।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Sport feels surprisingly effortless even for first-timers

    Exploring Grosvenor Sport: A User-Friendly Guide for Newcomers Why Grosvenor Sport Stands Out for Beginners For anyone stepping into the world...