More

    বরগুনায় বিএনপি নেতার নির্দেশে নারীকে নির্যাতন

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল স্থানীয় বেল্লাল (৩৫) নামের যুবকের সাথে।

    রোববার (১ মার্চ ) রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে আটক করে। এর কিছুক্ষণ পরই এ নিয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত লোকজনের সামনে সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ছগির আলমের নির্দেশে গৃহবধূর পিতা জুতা দিয়ে পিটিয়ে আহত করেন।

    এদিকে চেয়ারম্যানের নির্দেশে জুতা দিয়ে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানীয় বাবুল মিয়া বলেন, গৃহবধূর সাথে বেল্লালের দীর্ঘ দিনের প্রেম। প্রায়ই দেখা করত তারা। আজ স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরেছে। পরবর্তীতে চেয়ারম্যানকে খবর দিলে তিনি এলাকাবাসীর সামনে বিচার করেন। এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম বলেন, ‘পরকীয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

    পরে সালিশের মধ্যে উপস্থিত লোকজনদের শান্ত করতে গৃহবধূর বাবা তার মেয়েকে জুতা পেটা করেন।’ এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। পাথরঘাটা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রুস্তম আলী হাওলাদার বলেন, এ কাজটি তিনি দায়িত্বে থেকে করতে পারেন না। বিষয়টি দুঃখজনক।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি একটি ভিডিও দেখেছি জুতাপেটা করার। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Sport feels surprisingly effortless even for first-timers

    Exploring Grosvenor Sport: A User-Friendly Guide for Newcomers Why Grosvenor Sport Stands Out for Beginners For anyone stepping into the world...