More

    কলাপাড়ায় মাদক গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৯নং  ওয়ার্ডের  সরদার সড়ক  বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
    সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
    অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম।
    সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, যারা  মাদকের সাথে জড়িত থাকবে তাদের  বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...