More

    পটুয়াখালীতে মেরামতরত অবস্থায় লঞ্চে আগুন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে ডকইয়ার্ডে মেরামতরত অবস্থায় একটি সিঙ্গেল ডেকার লঞ্চ আগুনে পুড়ে গেছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বাণিজ্য বন্দর কালাইয়ার খান ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এম এল ফোর স্টার নামে একটি সিঙ্গেল ডেকার লঞ্চের মেরামত কাজ চলাকালে ওয়েল্ডিংয়ের ইলেকট্রডস থেকে স্ফুলিংঙ্গ লঞ্চে জমে থাকা ডিজেলের সংস্পর্শে আগুন ধরে যায়।

    মুহূর্তে তা ইঞ্জিনরুমসহ সমস্ত লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে পুরো লঞ্চটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ১২ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মীর হোসেন জোমাদ্দার নামে লঞ্চটির একজন কর্মচারী।

    বাউফল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাব্বির আহমেদ বলেন, মোবাইলফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শ্রম থেকে সরানো হলো নুরকে, হাতে এখন এক মন্ত্রণালয়

    দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নুরকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার...