More

    কলাপাড়ায় কর্মী হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বিচারের দাবিতে মিছিল

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : চরমোনাই পীর সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর কলাপাড়ার সমর্থক ইদ্রিস খানকে অফিসে ডেকে নিয়ে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় জড়িত নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় কলাপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমারপর্টি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়। মিছিল টি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান। তিনি দলের কর্মী ইদ্রিস হত্যায় জড়িত যুবদল নেতা জহিরুল ইসলাম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

    গত ২ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় ইদ্রিস খান। গত ২৬ ফেব্রুয়ারি যুবদল নেতা জহিরুল ইসলামের ছবি সম্বলিত একটি রান্নার পোস্টে ইদ্রিস খান আইডি থেকে একটি কমেন্ট করা হয়। কমেন্টে বলা হয় রাতে গরু চুরি, দিনে খিচুরি খাওয়া। এ কমেন্টের জের ধরে ইদ্রিস খানকে অফিসে ডেকে নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে এবং ২ মার্চ মারা যায়।

    এ ঘটনায় ৩ মার্চ সকালে নিহতের স্ত্রী ও দুই সন্তান ঢাকা থেকে ইদ্রিসের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসে এবং বিচার দাবি করে। এঘটনায় ৩মার্চ রাতে একটি হত্যা মামলা করা হয়। মামলায় জহিরুল ইসলামকে প্রাধান আসামী করা হয়েছে। অপর দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত গত ৩ মার্চ রাতে বিজ্ঞপ্তিতে জানাগেছে পটুয়াখালীর কলাপাড়ার নীলগজ্ঞ ইউনিয়নের যুবদল সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কে সাধারন সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...