More

    পটুয়াখালীতে সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

    অবশ্যই পরুন

    ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে সালিসে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জহিরুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ বসে।

    সেখানে এক যুবককে মারধরের ঘটনায় তার মৃত্যুর অভিযোগ ওঠে। ওই ঘটনার সঙ্গে জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ প্রেক্ষাপটে দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...