More

    পাথরঘাটায় মাহে রমজান উপলক্ষে তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ, পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা “মাহে রমজানের পবিত্র সুর ২০২৬ (সিজন–২)” এর জমজমাট ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ ২০২৬ ইং, শুক্রবার বিকাল ৩:০০ টায় পাথরঘাটার ৬ নং ওয়ার্ড মঞ্জু মুন্সি বাড়ি জামে মসজিদে এ ফাইনাল আয়োজন করা হয়।মঞ্জু রাশিদা ফাউন্ডেশনের স্পন্সরশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাছাই পর্বসহ মোট ৩টি এপিসোডের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।

    ফাইনাল পর্বে মোট ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার তিলাওয়াতের মাধ্যমে আল হেরা রুকাইয়্যাতুল জান্নাত হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: হুজাইফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উম্মুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো: আবু সাদিক রানার-আপ হন। এছাড়া আল কুরআন হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম তৃতীয় স্থান এবং তালুকদার বাড়ি হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: শোয়াইব আল হাসান চতুর্থ স্থান অর্জন করেন।

    অনুষ্ঠানে সাংবাদিক, হাফেজে কুরআন, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের সুমধুর কুরআন তিলাওয়াত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে উপজেলা ব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

    নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে ধারালো অস্ত্র দিয়ে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না নামে...