More

    মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেয় হয়।

    মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাসুম বিল্লাহ।

    বক্তারা বলেন, গত ২৫ মার্চ ওই ইউনিয়নের কুমিড়মারা ও গুটাবাছা সরকারী খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য ছোট ফাঁসের জাল ফেলে স্খানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী। এতে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জাল নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দেয়। এঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজীব স্খানীয় কৃষকদের পক্ষ নিলে চানমিয়া তাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অবিলম্বে তাদের মুক্তি দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...