More

    অসহায় মুখে ঈদের হাসি: দুমকিতে ১৫শ পরিবারে উপহার পৌঁছে দিল ফেয়ার ইউনাইটেড গ্রুপ

    অবশ্যই পরুন

     ওবায়দুর রহমান অভি, (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে অসহায় ১৫শ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৭মার্চ ) সকাল ৯ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার নতুন বাজার আল মামুন সুপার মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।

    প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু, তেল,পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি,সাবান ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান,দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার),উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...