More

    সম্প্রীতির বন্ধনে দুমকী: ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, ,দুমকী, পটুয়াখালী:- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন দুমকী উপজেলা শাখার উদ্যোগে রমজানুল মোবারক ও মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    শনিবার দুমকীর পিরতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো: সেলিম মিয়া। মাওলানা খান মো: মাহবুবুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম সাইদুল মৃধ্যার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার ছদর আলহাজ্ব মাওলানা মোঃ আবুল হাসান বুখারী,

    উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী পৌর শাখার ছদর মাওলানা কাজী গোলাম সরোয়ার, মাওলানা ইলিয়াছুর রহমান জিহাদী প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব হুজুর ঝাঁটারা ও খলিফা শায়েখ (র:) চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান।

    ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেঘনায় মৎস্য অধিদপ্তরের অভিযানে হামলা, দুই জেলে আটক

    বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ...