More

    পাথরঘাটায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, জারি গান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল— “নারী উন্নয়নে সমাজে পুরুষের ভূমিকা বেশি।”

    এতে শিক্ষার্থীরা নারী অধিকার ও সমাজে নারীর অগ্রগতি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে। এ সময় নারীর অধিকার, সমতা ও উন্নয়ন বিষয়ক জারি গান পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত হাওলাদার, তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হাওলাদার, এফডব্লিউভি স্মৃতি রানী, সহকারী শিক্ষক সুভাস চন্দ্র, সিএসজি সভাপতি সিকদার মো. কবির এবং প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভীন মুক্তি।

    বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

    উল্লেখ্য, “Rights, Justice, Action: For All Women and Girls” প্রতিপাদ্যকে সামনে রেখে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়িত সিআরইএ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Sport feels surprisingly effortless even for first-timers

    Exploring Grosvenor Sport: A User-Friendly Guide for Newcomers Why Grosvenor Sport Stands Out for Beginners For anyone stepping into the world...