More

    গলাচিপায় ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়নে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা থানায় লিখিত এজহার দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর মামা মামুন বিশ্বাস।

    মামলায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগো মোঃ রনি খান (২০), মোঃ শাওন (২২), মোঃ মিসকাত হোসেন (২০), মোঃ রাফিন খান (২০), মোঃ মিরাজ খান (২০), মোঃ ইউসুফ মুন্সি (২৫) এর নাম উল্লেখসহ আরও ৪–৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তারা চরকাজল ও ছোট চর কাজল ইউনিয়নের বাসিন্দা।

    মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ভাগিনা মোঃ সাঈদী হাওলাদার (২৩) গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মহিষ ক্রয়ের জন্য বাড়ি থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে রওয়ানা দেন। পথে চর কাজল ইউনিয়নের ছোট চর কাজলের মোঃ বাচ্চুর দোকানের সামনে পৌঁছালে তার উপর অতর্কিত হামলা করে অভিযুক্তরা। এসময় তাকে মারধর করা হয় এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত সাঈদী হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    ভুক্তভোগী সাঈদী বলেন, অভিযুক্তরা পূর্বেও চাঁদা দাবি করছিল। তিনি পাঁচ হাজার টাকা তাদের দিলেও তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। কিন্তু টাকা দিতে পারবোনা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পথরোধ করে তাকে মারধর ও টাকা ছিনতাই করে।

    ঘটনার পরে মামলা হওয়ায় অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনার পর মামলা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...