More

    কলাপাড়ায় ইউএনওর নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনওর নাম করে গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    বুধবার সকালে ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন।

    এসময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে ক্লার্ক বশার এবং মামুন হ্যারে দেওয়া লাগবে বলতে শোনা যায়। ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুষের টাকার বান্ডিল নেওয়া হয়েছিলো বলে একটি সূত্রে জানা গেছে।

    তবে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে এবং টাকাগুলো ফেরত দেওয়ার দাবি করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম। এদিকে ঘুষ গ্রহনের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কাউসার হামিদ। এছাড়া ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারন দর্শানোর শোকজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...