More

    কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পৌর শহরের ‘আড্ডা খানা’ রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কলাপাড়া এই অনুষ্ঠানের আয়োজন করে।

    পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে অনুষ্ঠানটি সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কলাপাড়া উপজেলায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি স্থানীয় দরিদ্র মেধাবী শীক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক আল মামুন জসিম বলেন:

    ” সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারষ্পরিক পরিচয় ও মতবিনিময় সভার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই ফোরামের মাধ্যমে কলাপাড়ায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে।”

    ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, আমিনুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (প্রশাসন), আরএনপিএল। আজিমুর রহমান উপ-ব্যবস্থাপক,পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।ওবায়দুল হক,ম্যানেজার, সোনালী ব্যাংক, মেহেদী হোসেন সোহাগ, সহকারী পরিচালক, পায়রা বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, পায়রা বন্দর

    কর্তৃপক্ষ, সুমন, সরকারি মোজাহার উদ্দিন কলেজ, জাহিদুল ইসলাম,বিসিপিসিএল মাহমুদ হাসান রিপন, বিসিপিসিএল, আলী আশরাফ , ইসলামী ব্যাংক, মাসুদ ইসলামী ব্যাংক, আসাদুজ্জামান ,অগ্রণী ব্যাংক, কলাপাড়া, পলাশ হোসেন, সোনালী ব্যাংক, কলাপাড়া, জহিরুল ইসলাম (সমাজসেবা অফিসার, কলাপাড়া) সহ স্থানীয় বিভিন্ন দপ্তরে কর্মরত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবেক প্রায় ৩৫ জন শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...