More

    খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাটি এলাকায় টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। ওই শিক্ষককে নিয়ে অনেকেই তার পক্ষে বিপক্ষে কমেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

    তবে ভিডিওটি এআই দিয়ে তৈরী বলে দাবি করছেন শিক্ষক আনোয়ার। বৃহস্পতিবার ভোররাতে মাসুম আহমেদ মীরা নামের একটি ফেসবুক ও টেলিগ্রাম থেকে ওই শিক্ষকের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও পোষ্ট করা হয়। মুহূর্তেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক ভিডিও কলে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি প্রকাশ করছেন।

    তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন সেটা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

    ভাইরাল ভিডিওগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তিনি ওই ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।

    কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, বিষয়টি লিখিতভাবে বরিশাল শিক্ষা বোর্ডে অবহিত করা হয়েছে। বোর্ড পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...