More

    দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সুমন জোমাদ্দার (৩০) ও ফিরোজ খান (৪১)।

    পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। একই রাতে শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ ফিরোজ খানকে আটক করা হয়।

    এ ঘটনায় দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

    পরে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Game has range from the Jin Ji Bao Xi� Ability where players come across to have jackpots

    Found near to Stadium Playing close Fratelli cafe, travelers will discover among Encore Boston Harbor's latest gambling establishment movies...