More

    কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা স্কুলশিক্ষককে ফেরত দিলেন ব্যবসায়ী

    অবশ্যই পরুন

    বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে টাকার প্রকৃত মালিক বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানকে টাকাগুলো ফেরত দেওয়া হয়। ব্যবসায়ী বশির উদ্দিন জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তিনি।

    এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পরে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুললে ভেতরে অনেক টাকা দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাইকিং করাসহ বিভিন্ন পরিচিত মানুষের ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীকালে মাইকিং শুনে যোগাযোগ করলে স্কুলশিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন।

    হারানো টাকা ফেরত পেয়ে স্কুলশিক্ষক মো. খলিলুর রহমান বলেন, গরু কিনে জাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলেন। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়।

    এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাননি। পরবর্তীকালে মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা তিনি ফেরত পান। স্কুলশিক্ষক বলেন, তাঁর টাকাগুলো যিনি পেয়ে ফেরত দিয়েছেন তিনি সত্যি মহানুভব। নগদ টাকার লোভ সামলানো এটি আসলেই একটি বড় ইমানের পরিচয়। নিখুঁত ইমান ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Für Deutschland gibt es Spiele, Boni sowie ein Live-Casino.

    Im Spielerkonto sind diese Optionen ohne Verzögerung zugänglich und können sofort aktiviert werden. Eine Vielzahl von Schutzwerkzeugen (wie Einzahlungslimits),...