More

    গলাচিপায় ভোক্তা অধিকার আইনে নিম্নমানের সেমাই জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নিম্নমানের লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে এবং দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গলাচিপা উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

    অভিযানকালে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের উপকরণ ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের সেমাই জব্দ করেন।

    এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় সেমাই বিক্রেতা মো. রুবেল (পিতা: মৃত মো. আনসা গাজী) এবং টিটু সেখ (পিতা: আব্দুর রশিদ সেখ)-কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...