More

    গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির গাজীর বাড়ির পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

    গত ১৪ মার্চ বেলা ১১টার দিকে আমখোলা বাজার সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে টমটম নিয়ে তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে এ ঘটনায় দুইদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

    এ বিষয়ে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Less than, you’ll find the most used classes with examples of finest titles

    Antique BTC slots play with fixed paylines (matching signs round the particular pathways) Shuffle Local casino try good crypto betting...