More

    কুয়াকাটায় গাছ চুরির অভিযোগে নেতাদের বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটায় খাস জমির গাছ কেটে বিক্রির অভিযোগে শ্রমিক দলের এক নেতা ও কৃষক দলের এক নেতাসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শনিবার মহিপুর থানায় এই মামলাটি করেন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আসিফ নূর।

    এতে অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। বাদী মোহাম্মদ আসিফ নূর জানান, কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে হোটেল সী-কুইন সংলগ্ন বিএস ১ নম্বর খাস খতিয়ানের ৩৪২১ ও ৩৪২৭ নম্বর দাগের সরকারি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। স্থানীয় ডিসি বাংলোর কর্মচারীরা সরকারি সম্পত্তির দেখভাল করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, ১১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই সরকারি জমিতে একটি রেইন্ট্রি দেখা যায়।

    কিন্তু রাত আনুমানিক ৯টার দিকে গাছটি পাওয়া যায়নি। পরদিন বিষয়টি ভূমি অফিসকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা খোঁজখবর নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামিরা সরকারি জমির গাছটি কেটে ভ্যানযোগে নিয়ে গেছে।

    মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহসভাপতি মো. জসিম মৃধা, কাদের, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস ও রাসেল। এসব অভিযোগ অস্বীকার করেন মো. জসিম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে এ ঘটনায় ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে ১৪ মার্চের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, সরকারি সম্পত্তি চুরির অভিযোগে মামলাটি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...