More

    কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুয়াকাটা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে হঠাৎ ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে দোকানের কাঠামো এবং নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের মালামাল। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ে মুহূর্তেই পুরো এলাকা তছনছ হয়ে যায়।

    অনেক ব্যবসায়ী ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই তাদের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়। লেম্বুরবন এলাকার শুঁটকি, আচার, মাছ ফ্রাই দোকান, জেলেবাসাসহ অন্তত ৩৫টি ঘর লন্ডভন্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দোকানের টিন উড়ে যায়।

    সকালে দেখি সব শেষ—মালামাল নষ্ট, দোকান ভেঙে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান। ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।

    সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ademas puedes utilizar la opcion de remuneracion telefon inteligente en compania de Apple Pay o elaborar una transferencia del banco

    Y los promociones adicionales solo se activan en funcion del nivel de labor sobre algun consumidor Los metodos sobre remuneracion...