More

    কলাপাড়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ (৪৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে। সে কলাপাড়া পৌর শহরে ভ্রাম্যমান কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ওই ভাড়াটিয়া বাসায় একাই থাকতেন।

    পুলিশ ও মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, সোহাগ প্রায় একমাস আগে তার শ্বশুর বাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। সর্বশেষ তিনদিন আগে স্ত্রী শিউলী বেগমের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়। রাত নয়টার দিকে স্থানীয়রা ওই বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এসময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই তালা থেকে লাশ উদ্ধার করে। তবে কিভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...