More

    বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ২

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী ‘আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়। এতে আহত হন আরও দুইজন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. নাসির ফকির (৩৬), পিতা মো. আলী ফকির এবং নলুয়া গ্রামের রেজাউল হাওলাদার (৩৫), পিতা আজাদ হাওলাদার।

    জানা যায়, ট্রলারটিতে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা তিনজনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন ট্রলারের ভেতরে আটকা পড়ে নিখোঁজ হন। পরে দীর্ঘ উদ্ধার অভিযানের পর ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

    স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজদের সন্ধান পায়।
    বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, গভীর রাতে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষের পর থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Berechtigte Spiele: Pass away Slots unter anderem Tischspiele fur das Prasentation qualifizieren

    Jede kostengunstige Möglichkeit angeordnet spezifische Durchspielbedingungen. Vorweg mark Abbestellung ein Gewinne sollen User den vordefinierten Leistungsverstarker beruhren, der in...