More

    ৫৪ বছর পর গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ

    অবশ্যই পরুন

    মো. মিজানুর রহমান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুতাবাড়ীয়া গ্রামে মহান স্বাধীনতা যুদ্ধের ৩৬ জন শহীদ ও মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে অবশেষে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এই উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

    গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসানের উদ্যোগে স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৮ই মে আনুমানিক দুপুর ১১টার দিকে হানাদার বাহিনী এ এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে থাকা হিন্দু সম্প্রদায়ের যাকে পেয়েছে তাকেই নির্মমভাবে গুলি করে হত্যা করে। ওই নৃশংস ঘটনায় সুতাবাড়ীয়া গ্রামের ৩৬ জন নিরীহ মানুষ শহীদ হন।

    দীর্ঘদিন ধরে শহীদদের স্বজন, স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং গলাচিপা উপজেলার সাধারণ মানুষের দাবি ছিল—এই বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। অবশেষে স্বাধীনতার ৫৪ বছর পর সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    এ বিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “চিকনিকান্দি ইউনিয়নের এই বধ্যভূমিকে যথাযথভাবে সংরক্ষণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণে আমরা সবসময়ই সচেষ্ট।”

    তিনি আরও জানান, “বর্তমানে সুতাবাড়ীয়া গ্রামের ৩৬ জন শহীদের সমাধিস্থলে ছোট পরিসরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে বধ্যভূমিটি সংরক্ষণ ও উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা নেওয়া হবে।”

    শহীদ পরিবারের সদস্যরা জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে তারা ভবিষ্যতে বধ্যভূমির পূর্ণাঙ্গ সংরক্ষণ এবং শহীদ পরিবারের অসহায় সদস্যদের সহযোগিতার দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...