More

    পটুয়াখালীতে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ

    অবশ্যই পরুন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সামনেই এ ঘটনা ঘটে।

    এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু ও বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক মিয়া, উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, ‘মাঠের অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোজা বুঝি হয়। প্রশাসনের হস্তক্ষেপে তা নিরশন করা হয়েছে। আমরা কোন পক্ষের অভিযোগ পাইনি।’

    সহকারী কমিশনার ভূমি মো. সোহাগ মিলু বলেন, ‘দু’গ্রুপের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়। উভয়দলের উপস্থিত নেতা কর্মীদের সহযোগিতায় তা নিরসন হয়। এতে মাঠের অনুষ্ঠানের কোনো বিঘ্ন ঘটেনি। মাঠের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান যথাযথভাবে শেষে হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

    এই মুহূর্তে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান চলছে। তবে এ ব্যাপারে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের কারো তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...