More

    পবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:  যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, দোয়া এবং প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন হয়।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান ।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর সভাপতি ও বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দ,রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, ইউট্যাব, জিয়া পরিষদ, পবিপ্রবি ছাত্র দল,কর্মচারী, রোভার, ইএসডিএম ক্লাব, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

    সকাল সাড়ে ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটির সভাপতি ও বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ।

    প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের বীরত্ব, আত্মত্যাগ ও গৌরবের এক অবিস্মরণীয় স্মারক। ১৯৭১ সালের এই দিনে জাতি স্বাধীনতার শপথ নিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করে এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জন করে স্বাধীনতা”।

    তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে জিয়াউর রহমান জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করেন এবং মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রো-ভিসি আরো বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করেন।

    তাঁর আদর্শ গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বনির্ভরতা আজও জাতি গঠনে প্রেরণা জোগায়। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও নৈতিকতায় গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর জহিরুল হক,রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মো নিজাম উদ্দিন, প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. শহিদুল ইসলাম, প্রফেসর ড. খোকন হোসেন,প্রফেসর ড. কামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, শাহাদাৎ হোসেন নান্টু এবং কর্মচারী বেল্লাল হোসেন ও মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।

    এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Termos de Encerramento de Conta do Ginja Casino

    ÍndiceMotivos Comuns para o Encerramento de ContaO Processo Passo a Passo para Fechar a Sua ContaO Que Acontece aos...