More

    গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৬ মার্চ উদযাপিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসাইন মুন্সি এবং জেলা যুব অধিকার পরিষদের নেতা মো. মহিবুল্লাহ এনিম।
    এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
    শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
    পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কুচকাওয়াজ পরিদর্শন করেন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
     শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Spielmechanik genug durch klassischen Dreiwalzenspielen bis hin dahinter mehrstufigen Bonusrunden uber variablem Residence-Edge-Richtung

    Vom ersten Sekunde eingeschaltet finden sie as part of jedermann Schritttempo Bonusmoglichkeiten - Willkommenspakete, Freispiele, Cashback-Angebote und abzuglich Prominenter-Pluspunkte Das...