More

    রাজনীতি বনাম পরিবেশ: দুমকিতে বিএনপি নেতার পাশে সাধারণ মানুষ

    অবশ্যই পরুন

    (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে চলাচলের রাস্তায় গাছ লাগানোর অভিযোগে গত ২৬ মার্চ কিছু অন লাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় উপজেলার লেবুখালি ৯ নং ওয়ার্ডের শরীফ বাড়ির সামনে সড়কে এ কর্মসুচি পালন করে এলাকাবাসী।

    এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধ শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে রাস্তা সংলগ্ন স্থানীয় জমির মালিক রাজিব মীরা পিতার নাম মোঃ শহিদ মীর,রোকেয়া বেগম স্বামী রতন আলী শরীফ, শাহজাহান পিতা চেরাগ আলী সিং, আকলিমা বেগম স্বামী কালাম হাওলাদার, মোমেলা স্বামী আইউব আলী শরীফসহ অনেকেই বলেন, আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছিলাম, এখানে মনির ফকিরের কোনো জমি নেই এবং তিনি গাছও লাগাননি।তার বিরুদ্ধে আণীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

    এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন ফকির বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। উল্লেখিত রাস্তায় আমার কোনো জমি নেই, আমি গাছ লাগানোর প্রশ্নই আসেনা।এবং আমি কাউকে কোনোভাবে হুমকি দেইনি। আমি প্রকাশিত এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nel paragrafo forza abbiamo analizzato il bonus in assenza di tenuta anche le maniera piu comuni verso ottenerlo

    Le piuttosto comuni sono il bonus di benvenuto di nuovo colui intitolato ai giocatori appunto registrati Anche scegliendo i migliori...