More

    ট্রাক-অটোরিকশার সংঘর্ষে গলাচিপায় নিহত-১

    অবশ্যই পরুন

    মিজানুর রহমান গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিয়াজ নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা লঞ্চঘাট এলাকা থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে অটোরিকশাটি ট্রাকের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী রিয়াজের মৃত্যু হয়। নিহত রিয়াজ আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমখোলা কাজী স্ট্যান্ড এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক, হেলপার ও তরমুজের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cards payments usually takes one-5 business days, and you may bank transmits can take 3-7 business days

    The lending company account approach demands at least ?1 put and you may completes registration in place of more...