More

    বাউফলে তরমুজ চাষির কাছে চাঁদা দাবি, গণপিটুনিতে একজনের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে ফিরোজ নামে এক তরমুজ চাষির কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে জনতার গণপিটুনিতে উজ্জল কর্মকার (৩০) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন মিজানুর রহমান (৪৫) এবং শামীম (৩৫) নামে আরও দুই যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে ৫ টার দিকে উপজেলার মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাশেম গাজীর ছেলে তরমুজ চাষি ফিরোজের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সেরাজ ডাক্তারের ছেলে মিজানুর রহমান। ঘটনার দিন মঙ্গলবার বিকালে ফিরোজ ফিরোজ তাঁর চাষাবাদ করা তরমুজ ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রলারে উঠাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে চাঁদা দাবি করা মিজানুর রহমানের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজের তরমুজ কাটায় বাঁধা দেয় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে ফিরোজ অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

    এ সময় ফিরোজের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তাদের ওপরেও হামলা করে। সংবাদ পুরো এলাকা ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে পৌছে ফিরোজের ওপর হামলাকারীদের মধ্যে মিজানুর রহমান , উজ্জল কর্মকার এবং শামীমকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জল কর্মকার মৃত্যুবরণ করেন।

    আহত তরমুজ চাষি ফিরোজ এবং তাঁর ওপর হামলাকারী আহত শামীমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    মিজানুর রহমান চন্দ্রদ্বীপে তরমুজ খেতে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে বিরোধ চলছিল। ফয়সালা না হওয়া পর্যন্ত তরমুজ কাটতে নিষেধ করা হয়। এতে ফিরোজ ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে হামলা চালিয়েছে, এতে উজ্জলের মৃত্যু হয়েছে। এই খুনের দায় এড়াতে চাঁদাবাজি এবং গণপিটুনির নাটক সাজানো হয়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A l�egard de de nombreuses ces actualites compagnies, haler mon cadence continu a l�egard de visites continue un operation constant

    Votre offrande constitutionnel est alle agreee ifin dimanche nouveau a ma timeline nationale De , la lecture ce que...