More

    বরিশালে ৫ সমাজসেবা কর্মীর কারাদণ্ড

    অবশ্যই পরুন

    সরকারি অর্থ আত্মসাতের দায়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিতদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ আদালতের বিচারক আবু জাফর মো. নোমান এ রায় ঘোষণা করেন।

    দণ্ডিতরা হলেন– মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিম, দলনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, দলনেত্রী শাহানারা বেগম, শাহীদা বেগম ও দলনেত্রী তাসলিমা বেগম। রায় ঘোষণার সময় সৈয়দ মোহাম্মদ নাসিম আদালতে উপস্থিত থাকলেও বাকি চারজন পলাতক ছিলেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

    আদালত সূত্রে জানা গেছে, ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিমকে পৃথক দুই ধারায় দুই বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    শাহানারা বেগম ও তাসলিমা বেগমকে দুই বছর করে কারাদণ্ড এবং ৮০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শাহীদা বেগমকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....