More

    ভাণ্ডারিয়ায় অবৈধভাবে ডিজেল মজুদ: ১০০০ লিটার তেল জব্দসহ জরিমানা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

    বুধবার (১ এপ্রিল, ২০২৬) রাত ১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব উজ্জ্বল হালদার এবং ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)। এসময় থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

    উপজেলার উত্তর শিয়ালকাঠি এলাকার ৮নং ওয়ার্ডের খলিলের মোড়ে অবস্থিত “তানভীর এন্টারপ্রাইজ” নামক দোকানে অভিযানটি চালানো হয়। তল্লাশি চালিয়ে দোকানের পাশের একটি কক্ষ থেকে লাইসেন্সবিহীন অবস্থায় মজুত করা ৫ ড্রাম (মোট ১০০০ লিটার) ডিজেল উদ্ধার করে পুলিশ।

    ​বৈধ কোনো কাগজপত্র ছাড়া দাহ্য পদার্থ মজুত রাখার অপরাধে দোকানের মালিক মো. সিদ্দিক হাওলাদার (৫৭), পিতা- মৃত হোসেন আলী হাওলাদারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত ১০০০ লিটার ডিজেল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কোনো দাহ্য পদার্থ মজুত করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...