More

    পবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

    পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।

    পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভর্তি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি এবং রোভার স্কাউট মোতায়েন করা হয়। পুরো পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

    তিনি আরও জানান, পরীক্ষার সকল কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...