আরিফ তৌহীদ পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: দেড়শ বছরের পুরোনো পুকুর। এক সময় পানির সংকট ছিলোনা। দীর্ঘ কয়েক বছর ধরে এ পুকুরের পানির অভাবের কারণে এখানকার বাসিন্দাদের আর্তনাদের শেষ নেই্। উপকূলীয় উপজেলা পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের দেড়শ বছরের এই পুকুরটি পরিত্যক্ত হওয়ায় এখানকার প্রায় দেড় হাজার মানুষ পানি কষ্টে ভুগছে।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের শতাধিক নারী পুরুষ কলসী নিয়ে ওই পুকুর পাড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বিশেষ অতিথি ছিলেন,ইউপি সদস্য জসিম তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র নার্গিস পারভীন মুক্তি, রাজিব হাসান, নিভা তালুকদার, সমির কুলু, শৈলেন মাঝি, শুভঙ্কর মাঝি, কাকলী রানী, জ্যোৎস্না রানী, নুপুর রানী প্রমুখ।
স্থানীয় সমির কুলু, শৈলন মাঝি বলেন, দীর্ঘ বছর ধরে কালীবাড়ি গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সুপ্রিয় পানির অভাব। প্রতিবছর এ মৌসুমে এখানকার সকল পুকুর শুকিয়ে যায় ফলে আরো তীব্র সংকটে পড়ে সুপ্রিয় পানির। আমাদের এ পুকুরটিও ভরাট হয়ে গেছে আমরা দীর্ঘ বছর ধরে পুকুর খননের জন্য চেষ্টা করছি কিন্তু সরকারি কোন সংস্থা এগিয়ে আসছে না।
স্থানীয় নুপুর রানী ও কাকলি রানী বলেন, আমাদের এক গৃহস্থালি কাজের জন্য প্রতিদিন পানির প্রয়োজন হয় আর এ পানি এ পুকুর থেকেই সংগ্রহ করতে হয় আমাদের। এ পুকুর ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই। এ পুকুরের পানির স্বাস্থ্যসম্মত কিনা এমন প্রশ্ন করা হলে তারা বলেন, স্বাস্থ্য সম্মতি কিনে তা জানি না তবে পুকুরের পানি কালো এবং লাল হয়ে গেছে। ইউপি সদস্য জসিম তালুকদার বলেন, আমরা চেষ্টা করছি কোটি খননের জন্য এবং একটি ফিল্টার দেওয়ার জন্য।
শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের বর্ধমান প্রচন্ডতা পানি সরবরাহ বা ব্যবস্থা হুমকি মুখে পড়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় সুপ্রেয় পানি সংকট নিরসনে বা সুপ্রেয় পানি সরবরাহে সরকারি বেসরকারিভাবে নতুন নতুন উদ্যোগ নেয়া জরুরি যার মধ্যে রয়েছে দ্রুত পুকুর খনন, খনঙ্কৃত পুকুর গুলো কাঁটাতার বা গাইডওয়াল দিয়ে সংরক্ষণের ব্যবস্থা এবং সৌর বিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থা করা।
উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি আপনাদের দাবিদাওয়া গুলো সরকারি দপ্তরের সাথে আলোচনা করে বাস্তবায়ন করার।
