More

    ভোলায় বাবার নির্যাতনের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় মদনপুর চরে ইউসুফ নামের এক পাষন্ড বাবা নিজ মেয়েকে জোরপূর্বক সাত মাস ধরে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অন্তঃসত্ত্বা হয়ে কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পৈশাচিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শনিবার (৪ এপ্রিল)বিকেলে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গেলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় সাত মাস ধরে ওই কিশোরী তার বাবার দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছিল। বিষয়টি প্রথমে পরিবারের ভেতরেই গোপন রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনাটি প্রকাশ পায়। পরে অসুস্থ কিশোরীকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    ভিকটিমের মা তাসলিমা জানিয়েছেন, মেয়েকে নিরাপদে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিযুক্ত বাবার ঘরে রাখা অবস্থায় মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

    পরবর্তীতে চিকিৎসকরা জানান, কিশোরীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার মানসিক অবস্থার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
    ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুক্তা আক্তার জানান, মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা চলমান।
    এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন,অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চালানো হচ্ছে।

    এঘটনায় পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ভুক্তভোগীর পরিবারও দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছে।
    এদিকে, ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...