More

    বরিশালে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের কাজিরহাট বাজারে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে টেইলার্স, ওষুধ ও জুতার দোকানগুলোতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

    জেলা বিশেষ শাখা (ডিএসবি) কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি সেহরি খাওয়ার জন্য ওঠেন। ওই সময় পোড়া গন্ধ পেয়ে তিনতলার বারান্দায় বেরিয়ে সমীর চন্দ্রের নিউ মডেল টেইলার্সে আগুন দেখতে পান।

    পরে তিনি বাজারের ব্যবসায়ী ও পাহারাদারকে সংবাদ দেন। রাতেই ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং হিজলা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ পাঠান। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    এ সময় আগুনে সমীর চন্দ্রের নিউ মডেল টেইলার্স, মো. শাহাবুদ্দিনের মা-বাবার দোয়া শু হাউস এবং গৌতম কুমারের ওষুধের দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে নিউ মডেল টেইলার্সে আগুনের সূত্রপাত হয়েছে।

    তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি হতে পারে। কাজিরহাট বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম হীরা বলেন, ব্যবসায়ীরা ধারদেনা করে দোকানে মালপত্র উঠিয়ে ব্যবসা করছিলেন। আগুনে পুড়ে যাওয়ায় এসব ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। সরকারি সহায়তা না পেলে তাঁরা পুনরায় ব্যবসা শুরু করতে পারবেন না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....