More

    বরিশালে ৩০ জেলেকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে আটক ৩০ জেলেকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে জানান হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

    মোহাম্মদ আলম বলেন, জাটকা ও পাঙ্গাসের পোনা রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশ যৌথভাবে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালায়।

    এ সময় ৩০ জেলেকে আটক করে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা ও অবৈধ জাল উদ্ধার করা হয়।

    পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    They may boost by adding indigenous programs and you will boost KYC and support service circulates become shorter

    � Total, it is a good program that have user friendly affiliate circulates, worthy a great four.5 score. You...