More

    কলাপাড়ার ধানখালী কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিলো শিক্ষকরা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় জেষ্ঠ্যতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহন, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

    এঘটনার পর পরই সাংবাদিক সম্মেলন করে শিক্ষকরা। এসময় লিখিত বক্তব্যে ওই কলেজের জেষ্ঠ্য শিক্ষক মাসুম বিল্লাহ সহ অন্যান্য শিক্ষকেরা অভিযোগ করে বলেন, আবুল কালাম আজাদ সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে এবং সিনিয়র শিক্ষকদের মামলার ভয় দেখিয়ে গত বছরের ৩০ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ কেড়ে নেন।

    তার পদে অধিষ্ঠিত হওয়ার পরই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন সহ কলেজের অর্থ আত্মসাৎ করেন। শিক্ষকরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও প্রতিকার না পেয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলাতে বাধ্য হন। তবে সকল অভিযোগ অস্বীকারের পাশাপাশি শিক্ষকরা অনধিকার চর্চা করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...