More

    জাটকা রক্ষায় শপথের টান, মেঘনার ঢেউয়ে সাঁতারু-কলতান

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃজাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে কলাপাড়া মৎস্য অফিসের আয়োজনে পশ্চিম খাজুরাতে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফিসনেট প্রকল্পের উপকারভোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব অপু সাহা। তিনি জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

    সাঁতার প্রতিযোগিতায় ফিসনেট প্রকল্পের বিভিন্ন গ্রুপের উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য সৌজন্য পুরস্কারের ব্যবস্থা ছিল।

    উক্ত আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’ ও ‘সিঁড়ি’-এর সদস্যবৃন্দ, যাদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
    এই আয়োজনের মাধ্যমে জাটকা সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Todo joviales graficos realistas, normas flexibles y no ha transpirado otras grados sobre apuesta

    Todos estos operadores vegas slots en línea internacionales ofrecen una mas grande disparidad, inclusive opciones las ultimas igual que...