More

    পহেলা বৈশাখকে সামনে রেখে কলাপাড়ায় ইলিশের দাম আকাশ ছোঁয়া

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীর কলাপড়ায় বেড়েছে ইলিশের দাম। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারী বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারী সাইজের ইলিশের দেখা মিললেও বড় সাইজের ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহিপুর -আলিপুর মৎস্য বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মন দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মন দরে। পাইকারী এ বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে।

    কলাপাড়া পৌর শহরের মাছ বাজার গুলোয় কিছু ছোট সইজের ইলিশ উঠলেও আকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে । এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন ক্রেতারা। ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অনুরোধ জানিয়েছেন তারা। মহিপুর ভাই ভাই আড়দের বিক্রেতা মো শাহআলম হাওলাদার বলেন, সাগরে তেমন ইলিশ পড়ছে না,তার মধ্যে আবার সারাদেশে তেলের সমস্যা।

    জেলেরা অনেকেই তেলের সমস্যার কারণে সাগরে যেতে পারছেনা। তারপর আবার ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। বাজারে চাহিদার চেয়ে ইলিশের অপ্রতুল এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম এখন আকাশ ছোঁয়া , জানিয়েছে মৎস্য আড়ৎ মালিকরা। ইলিশ ক্রেতা আ: রহিম বলেন, আমি আজকে মহিপুরে ইলিশ মাছ কিনতে গিয়ে অবাক হয়ে গেছি,স্বর্নের দামের চেয়েও বেশী। ক্রেতা নুরজামান বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ।

    বর্তমান বাজারে ইলিশ মাছের যে দাম এত টাকা দিয়ে কিনে খেয়ে স্বাদ নেওয়া যাবে না। দেখেই ইলিশের স্বাদ নিতে হবে। মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, চাহিদা অনুযায়ী সাগরে মাছ পাওয়া যাচ্ছে না,তার মধ্যে আবার তৈল সংকট। বৈশাখের চাহিদা অনুযায়ী বাজারে তেমন ইলিশ নেই। তাই মৎস্য বাজারে মাছ না থাকায় ইলিশের দাম চড়া।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,পহেলা বৈশাখ বাংঙ্গালীজাতির ঐতিহ্য। বৈশাখকে কেন্দ্র করে সারাদেশে প্রতিবছরই ইলিশের একটা চাহিদা থাকে।সেই চাহিদা অনুযায়ী বাজারে তেমন ইলিশ নেই,তাই দামটা একটু বেশী।একদিকে সাগরে তেমন ইলিশ পরছেনা,আরেক দিকে তৈল সংকটে জেলেরাও তেমন সাগরে যেতে পারছেনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...